মাধবপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:৩৪
হবিগঞ্জের মাধবপুরে ছুরিকাঘাতে দুলাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত ১১টায় ছাতিয়াইন-রতনপুর রাস্তায় হাসান মিয়ার পুত্র দুলাল মিয়াকে (২৫) কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে যায়। আহত দুলালের চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় স্যাটেলাইট ক্যাবল অপারেটরের কাজ করতেন।
 
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, পুলিশ আহত দুলাল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছে। নিহতের মোবাইল ও মানিব্যাগটি পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল