জয়পুরহাট প্রতিনিধি
আজ শনিবার জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল অংশগ্রহণ করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আব্দুর রহমান-২। এদিন জেলা আইনজীবী ভবনে ১শ ৮০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে।
