কুড়িগ্রামের উলিপুরে শিক্ষকের পিটুনিতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের রাজনগর হাসিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী পিটুনির ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলী শিশু শ্রেণির ক্লাশে গিয়ে শিশুদের হৈচৈ থামাতে গিয়ে অন্তরা (৫) নামে ঐ শিশুটিকে বেদম বেত্রাঘাত করে। সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা শিক্ষা অফিসার তৈফিকুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/মাহমুদুল
