জামালপুরের মেলান্দহে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে ৩ দিনের নাট্যোৎসব আজ রবিবার (৫ মার্চ) শেষ হয়েছে। শহীদ সমর থিয়েটার এর আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী র্যালির নেতৃত্ব দেন।
শহীদমিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত নাট্যোৎসবের উদ্বোধন করেন, পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম। শহীদ সমর থিয়েটারের সভাপতি ও প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু এতে সভাপতিত্ব করেন।
৩দিনের নাট্যোৎসবে ৫টি নাটক মঞ্চস্থ হয়। এদের মধ্যে ফরিদপুরের সঙ থিয়েটার প্রযোজিত-সেলিম আল দীন রচিত শকুন্তলা, বাংলাদেশ গ্রাম থিয়েটার প্রযোজিত, আসাদুল্লাহ ফারাজী রচিত সী-মোরগ, শহীদ সমর থিয়েটার প্রযোজিত সোহাগী বাইদানীর ঘাট, জামালপুর নাট্যনীড় প্রযোজিত, অজিত গঙ্গোপাধ্যায় রচিত নবদুর্বালশ্যাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত-মীর মোশররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু অবলম্বনে কারবালার জারি। নাট্যোৎসবকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকের মনে নতুন মাত্রা যোগ করে।
ইত্তেফাক/মাহমুদুল
