ভোলায় ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক কাচাঘর বিধ্বস্ত, আহত ৫

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২০:৩৫
ভোলা সদরে রবিবার বিকেলে হঠাৎ ঘূর্ণিঝড়ে শহরতলীর ধনিয়া ইউনিয়নের দু’টি গ্রামের অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়াও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। 
 
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কালাসুরা ও দড়িরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচেই আশ্রয় নিয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রচণ্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। এতে মুহূর্তের  মধ্যে দু’টি গ্রামের অর্ধশতাধিক কাচা ঘর বিধ্বস্ত হয়। এতে আহত হয়েছে অন্তত ৫ জন।IMG0
  
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।
 
 
ইত্তেফাক/মাহমুদুল