চট্টগ্রাম মহানগরীর ছোটপুল এলাকা থেকে রবিবার সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হালিশহর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, অস্ত্র বিক্রয়ের লেনদেন হবে এমন খবরের ভিত্তিতে সন্ধ্যায় ছোটপুল এলাকায় অভিযান চালানো হয়। অস্ত্র বিক্রয়ের লেনদেন করার সময় বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ও অস্ত্র ব্যবসায়ী করিমের সহযোগী।
ইত্তেফাক/উজ্জল
