জলঢাকায় আজ ভোট

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০০:১৭

নীলফামারীর জলঢাকায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। আজ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

 

এ উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু। স্বতন্ত্র প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে ( জামায়াত সমর্থিত ) ফয়সাল মুরাদ এবং স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক নিয়ে (উপজেলা জাসদ সভাপতি) এলিচ।

 

ভোটের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টু বলেন এ নির্বাচনে তিনজন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি  লড়াই হবে নৌকা ও টিউবওয়েলর মধ্যে।

 

নির্বাচনে আইন শৃংখলার বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, উপজেলায় মোট ৮৩টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৫৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। এরমধ্যে ৭৫টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। ৮টি কেন্দ্র রয়েছে সাধারণ। কেন্দ্রগুলিতে অস্ত্রধারী আনসার ও পুলিশ থাকবে, টহলে থাকবে বিজিবি, র‌্যাব। চাঁর স্তরের নিরাপর্তার ব্যাবস্তা করা হয়েছে।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ইওেফাককে জানান,গত ২৮ মে/১৬ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এই পদটিতে ইস্তফাপত্র জমা দিয়ে জলঢাকা পৌরসভায় মেয়র পদে নির্বাচন করায় আসনটি শূন্য হয়ে যায়। ১লা ফেব্রুয়ারী/১৭ উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইত্তেফাক/নূহু