পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে ফের ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে ওই বাজারে জুয়েলার্সসহ পাঁচটি মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এতে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামাল খোয়া গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাত ১২টার পর ১০-১২ জনের মুখোশ পরহিত একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত ট্রলারে করে যমুনা নদী দিয়ে নাকালিয়া বাজারে প্রবেশ করে। তারা বাজারের নৈশ প্রহরীসহ ২০-২৫ জনকে জিম্মি করে ফেলে। এ সময় তারা বাজারের মা জুয়েলার্স,সুমন জুয়েলার্স ও মাতৃ জুয়েলার্স থেকে সোনা-রূপা-নগদ টাকা লুট করে নেয়। সোনার দোকান ডাকাতি শেষে তারা কয়েকটি মুদি দোকানে ডাকাতি করে। বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, এ ঘটনায় মামলারপ্রস্তুতি চলছে। দোষীদের সনাক্ত করা হবে।
ইত্তেফাক/সালেহ্
