রংপুর অফিস
৫ বছরের ব্যবধানে রংপুরে ২ লাখ ১৪ হাজার ২৩১ জন ভোটার বেড়েছে। এর ফলে জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৩৫ হাজার ২৩ জন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রণীত ভোটার তালিকায় রংপুরে মোট ভোটার ছিল ১৯ লাখ ২০ হাজার ৭৯২ জন। হালনাগাদ শেষে জেলায় বর্তমানে পুরুষ ভোটার আছে ১০ লাখ ৬০ হাজার ৪০৬ ও নারী ১০ লাখ ৭৪ হাজার ৬১৭ জন। সব মিলিয়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৩৫ হাজার ২৩ জন।
হালনাগাদ তালিকা অনুযায়ী, রংপুর সদর উপজেলায় বর্তমান ভোটার আছে ৫ লাখ ২৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ৪ ও নারী ২ লাখ ৬৩ হাজার ৮১৪ জন। গঙ্গাচড়া উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ২৫২ ও নারী ৯৯ হাজার ৫৮৫ জন।
তারাগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ২ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ৯০৯ ও নারী ৫১ হাজার ৪১২ জন। বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৪৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৪০ ও নারী ১ লাখ ৫ হাজার ৪৫৩ জন। কাউনিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২১০ ও নারী ৮৮ হাজার ৯৫৪ জন। পীরগাছা উপজেলায় বর্তমান মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৭ হাজার ৬৮৭ ও নারী ১ লাখ ২২ হাজার ২৯২ জন।
মিঠাপুকুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৪১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ও নারী ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন। পীরগঞ্জ উপজেলায় বর্তমান মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৩২৮ ও নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৯ জন।
জেলা নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসক এনামূল হাবীব বলেন, এবার জেলায় নারী ভোটার বেশি বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
