দৌলতপুরে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:০৪
 
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। রবিবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ জানায়, দৌলতপুর থানার এএসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাকুড়িয়া ভাঙ্গাপাড়া, জামালপুর ও ক্রফোর্ডনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পৃথক পৃথক মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম (৪৫), বাবু সরদার (৪২), বিল্লাল (৩৫) এবং দেড় বছরের সাজাপ্রাপ্ত মহিদুল (৩২) ও ১ বছরের সাজাপ্রাপ্ত নাসিম উদ্দিন টোকন (৩০) কে গ্রেফতার করেছে।
 
দৌলতপুর থানার ওসি আহমেদ কবির জানান, গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং এরা একাধিক মাদক মামলার পলাতক আসামি।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর