শার্শায় হাতবোমাসহ ৪ সন্ত্রাসী আটক

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:০৯
 
বেনাপোলের শার্শা থেকে ৩টি তাজা হাত বোমাসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাদরে আটক করা হয়।
 
আটককৃতরা হলনে, গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলাউদ্দিন (৩০), একই গ্রামের সামসুদ্দীনের ছেলে মফিজ উদ্দীন (৩৪), বালুন্ডা গ্রামের তোয়াক্কেল হোসেনের ছেলে আক্তারুল ইসলাম (৩৬) ও হরিসচন্দ্রপুর গ্রামের জোহর আলী গাইনের ছেলে লিয়াকত হোসেন (৪৪)।
 
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী গোপালপুর গ্রামে একত্রিত হয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়  ৩টি তাজা হাত বোমা। আটককৃতদের  বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।
 
ইত্তফোক/মুস্তাফজি/আনসিুর