পটুয়াখালীতে নির্মাণাধীন সেতুর ক্রেন ভেঙ্গে নিহত ১

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:৪১
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর উপড় নির্মাণাধীন সেতুর ড্যান্ডি ক্রেন ভেঙ্গে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুমকি থানার এসআই দেলোয়ার হোসেন জানান, আজ সোমবার ড্যান্ডি ক্রেনে কর্মরত শ্রমিক সোহেল, রমজান ও উজ্জ্বল ক্রেন ভেঙ্গে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন। 
 
মৃত সোহেলের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তার পিতার নাম আইউব আলী। ময়না তদন্তের জন্য সোহেলের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/মাহমুদুল