জেলের জালে ৩ মণ ওজনের বাঘাইড়

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:৫৯
উলিপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে তিন মণ ওজনের বিশাল দুটি বাঘাইড় মাছ। মাছ দুটি সোমবার উলিপুর মাছ বাজারে বিক্রি হয়েছে ৯০ হাজার টাকায়। 
 
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে গত রবিবার চরবাগুয়া গ্রামের জেলে আছিরুদ্দিন নদীতে মাছ শিকারে যান। এ সময় তার জালে দুটি বাঘাইড় মাছ ধরা পড়ে।
 
তিনি সোমবার সকালে উলিপুর বাজারে মাছ দুটি নিয়ে আসেন। পরে তার কাছ থেকে সাহেব আলী নামে এক মাছ ব্যবসায়ী ৯০ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন। ওই মাছ কেটে কেজি প্রতি ১ হাজার টাকা ধরে বিক্রি করেন।
 
ইত্তেফাক/উজ্জল