কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:৫৮
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে আজিজুল হক (৫০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। আটক আজিজুল হক হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আজিজুল হক তেঘরিহুদা গ্রামে নাশকতা সৃষ্টির জন্যঐ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি শুটারগান উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল