বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের সেরা ভাষণ : নির্মলেন্দু গুণ

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২১:১৪
কবি নির্মলেন্দু গুণ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বের সেরা ভাষণ। কারণ বিশ্বের সেরা যত ভাষণ আছে তার মধ্যে একমাত্র বঙ্গবন্ধুর ভাষণ আজও প্রাসঙ্গিক। এই ভাষণ জীবিত এবং অনন্য।’ 
 
আজ সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
নবীনদের উদ্দেশে নির্মলেন্দু গুণ বলেন, নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের আনন্দময়, প্রেমময় এবং সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন। 
 
সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে বেগম রোকেয়ার চেতনা লালন করতে হবে। তাঁর সম্পর্কে গবেষণা করতে হবে। নিজেকে সমাজের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নিজেকে বিরত রাখতে হবে।
 
ইত্তেফাক/মাহমুদুল