কুমিল্লা সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:৫২
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষেদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
 
সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট। 
 
সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
 
 
ইত্তেফাক/উজ্জল