পাবনার সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ঈশ্বরদী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যা সাতটায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রোকন (নৌকা) ৮৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট।
অপরদিকে ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা বেগম ২৩ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জান্নাতুন ফেরদৌস রুনু (স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট।
ইত্তেফাক/উজ্জল
