ঈশ্বরদীতে আওয়ামী লীগ প্রার্থীর জয়

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২১:২৬
ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মাহমুদা খাতুন ২৩ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৬৫ ভোট। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার। ভোট প্রদানের শতকরা হার ১০.৫১ ভাগ।
 
আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল