ভাণ্ডারিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২২:৪৪
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলার উত্তর পৈকখালী গ্রামে সোমবার বিকেলে জালাল হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা জালালকে কে বা কারা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত বাগানে কুপিয়ে ফেলে রেখে যায়। তার চিৎকারে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানা যায়নি।