নীলফামারীর জলঢাকায় গতকাল সোমবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে স্বতন্ত্র প্রার্থী টিউবওয়েলর প্রতীক নিয়ে (জামায়াত সমর্থিত) ফয়সাল মুরাদ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪১হাজার ৪শত ৭৩।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে(উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক)আলহাজ্ব মশিউর রহমান বাবু পেয়েছেন ১৫ হাজার ১শত ৩৩ভোট। তৃতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থী (উপজেলা জাসদ সভাপতি)গোলাম পাশা এলিচ। তিনি পেয়েছেন ১৪হাজার ১শত ৩৩ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলায় ভোট সংখা ২ লাখ ৩০ হাজার ৫শত ৯৪। এরমধ্যে ৩৩.৮৬% ভোট গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
