মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম বলেছেন মানিকগঞ্জ পৌরসভা এখন ৯০ ভাগ মাদকমুক্ত। পুলিশের সঙ্গে জনগনের সহযোগিতা প্রসারের মাধ্যমে জেলাকে মাদকমুক্ত করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার গতকাল সোমবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:শাহজাহান, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ হোসনে অঅরা বেগম, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদৎ খোন্দকার, মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ফরিদ, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আরশেদ আলী, মানিকগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়াডের কাউন্সিলর সুভাষ সরকার।
স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর খানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ। অনুষ্ঠানে ১০ বছর পূর্বে মাদক থেকে সুষ্ঠ জীবনে ফিরে আসা তুহিনুর রহমান তার অভিজ্ঞতা ব্যাক্ত করেন।
তুহিন বলেন, মাদক থেকে ফিরে আসার জন্য মনোবলই যথেষ্ঠ। মাদকের জন্য আমি সমাজ থেকে বিতাড়িত ছিলাম। সুষ্ঠ জীবনে ফিরে আসায় আমি এখন পরিবারের সবাইকে নিয়ে সুখে আছি। পুলিশ সুপার তুহিনকে ফুল দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি থেকে পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে পুরো জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে।
ইত্তেফাক/নূহু
