মির্জাপুরে আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০২:০৩

শিক্ষকদের কর্মদক্ষতার মান বৃদ্ধির লক্ষ্যে ইউআইটিআরসিই ট্রেনিং সেন্টারে ১৩’শ ও ১৪’শ ব্যাচের আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার মির্জাপুর উপজেলা সদরের মাধ্যমিক শিক্ষা অফিসে আইসিটি প্রশিক্ষণ সেন্টারে ১৩’শ ও ১৪’শ ব্যাচের প্রশিক্ষণার্থীদের এ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

এ উপলক্ষে প্রশিক্ষণ সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা।

এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, জেলা শিক্ষা অফিসার মিসেস লায়লা খানম, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান মাসুদ, মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিঞা, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন মিয়া, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু