নওগাঁর পোরশা উপজেলায় একটি কষ্টি পাথরের ব্রহ্মামূর্তি জব্দ করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটনগর রাজবংশীপাড়া রঞ্জিতের ঠাকুর ঘর থেকে মূর্তিটি জব্দ করা হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, নোচনাহার শ্মশান ঘাটে খননের সময় স্থানীয় লোকজন মূর্তিটি পায়। এরপর তারা ঠাকুর ঘরে রেখে স্থানীয় ঘাটনগর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে চেয়ারম্যানের তথ্যের ভিত্তির রাতে মূর্তিটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্রহ্মামূর্তিটি ওজন পাঁচ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
ইত্তেফাক/সালেহ্
