বৃহস্পতিবার জাবি অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৫:৪৭
 
আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ক্লাস।
 
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) মোহাম্মদ আলী মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে বরণ করবে।
 
এছাড়া নতুন শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের জন্য বরাদ্দ হলগুলোতে উঠতে শুরু করেছে। বাসস।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর