লালমনিরহাটে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:৩৬
 
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর থেকে সোমবার ভোর রাতে নাজমুল হোসেন (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত নাজমুল সিরাজগঞ্জ জেলার কুশাবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
 
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল ধরলা দ্বিতীয় সেতু নির্মাণ প্রতিষ্ঠানের একজন রোলার চালক। এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান