জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স নিয়মিত ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ বুধবার

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:১০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকা বুধবার প্রকাশ করা হচ্ছে। 
 
এই ফল বিকাল ৪টায় যেকোন মোবাইল থেকে SMS এর মাধ্যমে nuatmfroll no লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/মাহমুদুল