উলিপুরে সিঙ্গারা খেয়ে ৬ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:৪৬
কুড়িগ্রামে ৬ মাদরাসা শিক্ষার্থী সিঙ্গারা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ৬ জন উলিপুরে নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। 
 
মাদরাসা শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পাঠানপাড়া জুবাইদিয়া কেরাতুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদরাসার আবাসিক ছাত্রাবাসের ১৫ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী হোটেলের মালিক মফিজ উদ্দিনের সরবরাহকৃত সিঙ্গারা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পাতলা পায়খানার সঙ্গে বমি শুরু হওয়ায় মঙ্গলবার দুপুরে ৬ জনকে মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 
আক্রান্ত শিক্ষার্থীরা হলেন- তৃতীয় জামাতের ফিরোজ আলম (১২), হোসেন আলী (১৩), স্বাধীন মিয়া (১৩), রাকিবুল ইসলাম রাহুল (১২), রসুল মিয়া (১৪) ও দ্বিতীয় জামাতের নাহিদ হাসান (১১)। শিক্ষার্থী অসুস্থ হওয়ায় অভিভাবকরা উদ্বীগ্ন হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম সরদার জানান, শিক্ষার্থীদের চিকিৎসা চলছে, সুস্থ হতে সময় লাগবে।  
 
মাদরাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাও. ফকরুল ইসলাম জানান, পার্শ্ববর্তী হোটেলের মালিক সোমবার রাতে শিক্ষার্থীদের সিঙ্গারা খেতে দিলে তা খেয়ে তারা আক্রান্ত হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল