গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৯:১৩
 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় অটোরিকশার যাত্রী শিয়ন ওরফে আপেল মহন্ত (২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।
 
জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউপি কমপ্লেক্স-এর অদূরে এ দুর্ঘটনা ঘটে।
 
শিয়ন সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশলীডাঙ্গা গ্রামের সুজন মহন্তের ছেলে। সে সুন্দরগঞ্জের বাজারপাড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাযোগে আপেল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় ওই স্থানে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান