নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:০৭
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ফুলে আহম্মেদকে (৪৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
 
হামলায় আহত ফুলে আহম্মেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মোজাফরপুর বানিয়াগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ফুলে আহম্মেদ স্থানীয় মোজাফরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা ও কর্মীরা তার উপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
 
কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, হামলার ঘটনাটি আমি শুনে সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়েছি।
 
ইত্তেফাক/জামান