ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে এ শ্রদ্ধা জানান তারা।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলসহ বিভিন্ন হলের কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মিছিল নিয়ে পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করেন তারা।
জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ঐতিহাসিক ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগুন ঝরা কালজয়ী ভাষণে বাঙালি মুক্তির নির্দেশনা পেয়েছিল। তাঁর আঙুলের ইশারায় বাঙালির মননে স্বাধীনতার স্বপ্ন পূরণের পথ উন্মোচিত হয়েছিল বিধায় আজ স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে আসীন। এজন্য ইতিহাসে বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণ চির অমর হয়ে থাকবে।
ইত্তেফাক/মাহমুদুল
