পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা আওয়ামী লীগ। পরে মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নার নেতেৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগের সহ সভাপতি শাহ মো. কাইউমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, মাহামুদ খান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, যুবলীগের সভাপতি অলক কর্মকার, সম্পাদক নাসির তালুকদার, পলাশ সিকদার, কৃষক লীগের সভাপতি ইউনুস খান, সাধারণ সম্পাদক শামীম খান, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, সম্পাদক তৌকির আহমেদ সীমান্ত প্রমুখ। এ সময় অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মধ্যে উপস্থিত ছিলেন। এ ছাড়া দিনভর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার করা হয়।
ইত্তেফাক/মাহমুদুল
