নজরুলের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:১৯
 
কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'চির বিদ্রোহী' এর সিডি'র মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ভার্চুয়াল ক্লাসরুমে এ মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
 
এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্টার ড. মো. হুমায়ুন কবীর। ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর প্রযোজনায়, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিনুর রহমান (তুহিন অবন্ত)-এর চিত্রনাট্য ও পরিচালনায় চিত্রনাট্যটি নির্মিত হয়।
 
প্রামাণ্যচিত্রটি নির্মাণে উপদেষ্টা ছিলেন, উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, গবেষণায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম, প্রচ্ছদ তৈরি করেন আল মঞ্জুর এলাহী।
 
ইত্তেফাক/জামান