পাবনায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:৫৩
 
অস্ত্র মামলায় পাবনার আটঘরিয়ায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম ওরফে নুরুলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি গোপালপুর নুরুল নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। সে গোপালপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
 
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নুরুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের একটি মামলায় ১০বছরের সাজা হয়। এতে নুরুল দীর্ঘদিন পলাতক ছিলেন।
 
ইত্তেফাক/জামান