টাঙ্গাইলে গাঁজাসহ আটক ১

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২২:১০
 
টাঙ্গাইল কালিহাতীতে ছাতিহাটি বাজার থেকে সোমবার সন্ধ্যায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, সোমবার বিকালে উপজেলার রয়েল ছাতিহাটি বাজারস্থ রাজধানী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে ১২০গ্রাম গাঁজাসহ রাস্তা থেকে কালু মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়। নামে এক ব্যক্তিকে আটক করা হয়। কালু মিয়া রয়েল ছাতিহাটি গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
 
এ ব্যাপারে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/জামান