দেওয়ানগঞ্জে পরীক্ষার ফি দিতে ব্যর্থ হওয়ায় ভর্তি বাতিল

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০২:৪০

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনজু মিয়া নামের এক দরিদ্র শিক্ষার্থী পরীক্ষার ফি দিতে না পারায় পঞ্চম শ্রেনীতে ভর্তির্  বাতিল করে তাড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক সেরাতুল মনিরা। অপরদিকে ক্যাচম্যান এরিয়ার ছাত্র ভর্তি করানোর অপরাধে বিদ্যালয়ের প্রবীণ সহকারী শিক্ষককে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন প্রধান শিক্ষক।

এ ব্যাপারে গত ৬ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় প্রশাসনের টনক নড়ে। অবশেষে গত ৭ মার্চ মঙ্গলবার জামালপুর জেলা প্রশাসকের নির্দেশে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফরিদুজ্জামান, রিমু আক্তার ও খোরশেদ আলম চৌধুরীসহ মোট ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে অবশেষে দরিদ্র শিক্ষার্থী আনজু মিয়াকে আবার ৭মার্চ বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তদন্তকারি কর্মকর্তাগণ তদন্ত প্রতিবেদন দাখিলের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খন।  

উল্লেখ্য, দেওয়ানগঞ্জ শেখপাড়া সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরোদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতা অপব্যবহারসহ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ অভিযোগে এনে ম্যানেজিং কমিটির সভাপতি মো: শহিদুল্লাহ, দাতা সদস্যসহ এলাকার প্রায় ৮০জন স্বাক্ষরিত আবেদনে অপসারণ দাবি করে অভিযোগ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু