খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী হতদরিদ্রদের মাঝে খাদ্য অধিদফতর প্রতিকেজি ১০ টাকায় মাসে ৩০ কেজি চাল বিক্রি গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু করেছে। উপজেলা সদরে ডিলার অভিজিত্ কুণ্ডু টুটুলের দোকানে চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গাজী।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, খাদ্যগুদাম রক্ষক কর্মকর্তা আব্দুস সোবহান খান, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর সরদার, আসলাম খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, উপজেলার ১৪টি ইউনিয়নে আট হাজার ৯৫৬ জন হতদরিদ্র মানুষের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন। উপজেলার ১৪ ইউপিতে ১৯ জন ডিলার নিয়োগের মাধ্যমে এ চাল বিক্রি আগামী এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সপ্তাহের শুক্রবার, শনিবার ও মঙ্গলবার ডিলারদের কাছ থেকে কার্ডধারীরা চাল কিনতে পারবেন।
উল্লেখ্য, উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা, আটলিয়া, শরাফপুর, সাহস, ডুমুরিয়া, মাগুরখালী ও শোভনা ইউনিয়নের ১০ জন ডিলার চার হাজার ৯৮৭ জন কার্ডধারীর কাছে চাল বিক্রি করবেন। দুই-এক দিনের মধ্যেই বাকি ইউনিয়নগুলোতে চাল বিক্রি শুরু হবে।
ইত্তেফাক/নূহু
