ডোমারে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১২:৪৮
নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সালাম ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে ফুলকুড়ি একাডেমীর প্লে শ্রেণীর ছাত্র ছিল।
 
বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলাধীন ডোমার-দেবীগজ্ঞ সড়কের বড় রাউতা এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনার প্রতিবাদে ও ১০ চাকার পাথর বোঝাই ভারি ট্রাক বন্ধের দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।  পরে পুলিশ ও ইউপি চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন মানুর আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনতা অবরোধ তুলে নেয়।
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকছেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্