নালিতাবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৩:৩৪
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম মেহেদী হাসান জনি ওরফে জন  (২৩)।
 
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গড়কান্দা মহল্লা থেকে তাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) তাকে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও এসব গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব কমান্ডার হায়াতুল ইসলাম খান বলেন, ‘জনি একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। তাকে অস্ত্র বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্