নেত্রকোনায় অজ্ঞাত দুই লাশ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৭:১৫
 
নেত্রকোনার মোহনগঞ্জে বুধবার অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের সামাইকোনা গ্রামের হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়ির পেছনে সুপারি গাছে গলায় গামছা প্যাঁচানো এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার হয়েছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আরেক অজ্ঞাত (৪৫) ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, লাশ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান