নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় মুক্তাগাছা উপজেলার ১৫ জন নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় এ সংবর্ধনা দেয়া হয়। সকালে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুলকার নায়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা সজল গোমেজ প্রমুখ।
অনুষ্ঠানে যাদের সন্মাননা দেয়া হয় তারা হলেন- জেলাপরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, সহকারী কমিশনার ভূমি সোহানা ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হেলেনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, সহকারী প্রোগ্রামার মাহমুদা আক্তার, মুক্তাগাছা মহিলা সমবায় সমিতির সভানেত্রী নাজমুন নাহার দিলু, জাতীয় মহিলা সংস্থা মুক্তাগাছার চেয়ারম্যান মলিনা রানী দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জেসমিন খান, সনাক ইয়েস গ্রুপের দলনেতা তানজিলা আক্তার, সচেতন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আয়েশা আক্তার, নারী নেত্রী কমলা ম্রং, নারী নেত্রী অরুণা দে। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আঁখি কুন্ডু।
অনুষ্ঠানে সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি মুক্তাগাছা। এদিকে একই সমেয় মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালন, অবকাঠামো উন্নতি করণ, সেক্টর প্রকল্প ইউজিপ-৩ এর আওতায় জেন্ডার এ্যাকশান প্ল্যান বাস্তবায়নে পৃথক ভাবে নারী দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন সচিব ইউনুছ আলী, নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী সুকুমল রায়, বস্তি উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, এলসিডিএ রফিকুল ইসলাম মানিক, নাহিদ ফারজানা প্রমুখ।
ইত্তেফাক/মাহমুদুল
