ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন মোল্লার (৬৬) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার চরভদ্রাসন ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন মোল্লা মঙ্গলবার দিবাগত রাত ৪টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে..... রজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে স্থানীয় হাজীডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই মৃত্যুতে তার পরিবার ও সহকর্মী মুক্তিযোদ্ধাদের মাঝে শোক বইছে।
ইত্তেফাক/মাহমুদুল
