চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ে বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। চাঁদপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত রাখতে জেলা প্রশাসকের এক চিঠির প্রেক্ষিতে মতলব উত্তর উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ে বিরোধী শপথ বাক্য পাঠ হয়।
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যন মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘নিজেরা বাল্যবিয়ের শিকার না হওয়া এবং প্রতিবেশীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষার শপথ নেয়া’ উপজেলার ৪০টি উচ্চ বিদ্যালয় ও ১২টি মাদ্রাসার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ এই উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/নূহু
