নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ভোলা: ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা বেগম, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক লিপিয়া খানম প্রমুখ।
বাগেরহাট: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসানের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদত হোসেন, ডিডি এলজি মো. সফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা প্রমুখ।
মাগুরা: মাগুরা শহরে র্যালি বের করা হয়। কালেকটরেট প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এসব কর্মসূচির আয়োজন করে।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম এলিশ শারমিন।
শরীয়তপুর: শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজাতুন আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং তৃণমূল নারী সংগঠকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ ছাড়া সুনামগঞ্জের ছাতক, ময়মনসিংহের ত্রিশাল, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের হোসেনপুর ও ভৈরব, নারায়ণগঞ্জের গোপালদী বাজার, চাঁদপুরের কচুয়া, নেত্রকোনার দুর্গাপুর, মানিকগঞ্জের ঘিওর এবং ফরিদপুরের সালথাসহ সকল জেলা উপজেলায় বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
পিরোজপুর: র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ, শামিমা বেগম, প্রফেসর রুহুল আমীন, রফিকুল ইসলাম পান্না প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান।
মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে সহকারী কমিশনার আরিফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বশির আহামেদ, এলজিইডির সহকারী প্রকৌশলী রাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর র্যালি ও আলোচনার সভার আয়োজন করে। সকালে র্যালিতে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান নেতৃত্ব দেন। র্যালি শেষে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নেত্রকোনা: নেত্রকোনা শহীদ মিনার থেকে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালি শেষে পাবলিক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এবং নারী নেত্রী মনোয়ারা হামিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। আলোচনা করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুজ্জামান খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও নারী সংগঠক বেগম রোকেয়া, প্রফেসর শামসুন্নাহার খানম প্রমুখ।
বান্দরবান: জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সকালে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের মুক্ত মঞ্চে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অতিরিক্ত জেলা পুলিশ সুপার শম্পা রানী সাহা, উইমেন্স চেম্বারের সভাপতি লাল সানি লুসাই, যুব উন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দিন মো. হাছান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ: জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
ইত্তেফাক/নূহু
