জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের পনেরশ শিক্ষার্থী গত মঙ্গলবার বিকালে স্কুল প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করে। ওই সময় শিক্ষার্থীরা এক বাক্যে বাল্যবিবাহ না করার শপথ করে।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন মেজনিন প্রকল্প মৌলভীবাজার জেলার আয়োজনে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় অডিটরিয়ামে প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের সভাপতিত্বে এবং রেডিও পল্লি কণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসানের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। বিশেষ অতিথি ছিলেন— শিশু কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন মেজনিন প্রকল্পের জেলা ব্যবস্থাপক তারেক আজিজ।
বক্তব্য রাখেন— মিজানুর রহমান, মাহমুদুর রহমান, আতাউর রহমান, হোসাইন আহমদ, শিক্ষার্থী মুন্নি আকতার, ফারজানা আহমদ চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় শিক্ষার্থীরা বাল্যবিবাহ সম্পর্কে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করে। পরে অতিথিরা স্কুল প্রাঙ্গণে ‘আমার কথা’ নামের একটি বাক্সের উদ্বোধন করেন।
ইত্তেফাক/নূহু
