তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলায় পাটকেলঘাটা থানা পুলিশ ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী নজির আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মৃত দ্বীন আলী সরদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ১৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে নোয়াকাটি গ্রামের লম্পট নজির আলী প্রতিবেশী সামছুল আলমের ৬ বছরের শিশু কন্যাকে ফুলকপি দেওয়ার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে সবজি ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটি বাড়িতে ফিরে তার মাকে জানায়। বিষয়টি প্রাথমিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। শিশুটির পিতা চট্টগ্রাম এলাকায় শ্রমিকের কাজ করে।
