ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জঙ্গির নাম আবু রায়হান বিন সাদেক (৩২)।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার সাওদকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে রায়হানকে গ্রেফতার করা হয়। রায়হানের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগে মামলা রয়েছে। এই মামলায় রায়হান জামিনে ছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,রায়হানকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/সালেহ্
