চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটটি স্বর্ণের বারসহ মোহাম্মদ মোর্শেদ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্যের মাস্কট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসার পর ওই যাত্রীর শরীর তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের গ্রিনচ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে যাত্রী মোর্শেদকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এই সময় ওই যাত্রীর পকেট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কাউছার
