নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে চাচাত ভাই-বোন। এরা হলো, রাধানগর গ্রামের রজব আলীর ছেলে আরাফাত সানী (৪) ও মিরাজুলের মেয়ে ফারিয়া।
বৃহস্পতিবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে বাড়ির আঙিনায় দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে দুপুরে দুই শিশুকে অচেতন অবস্থায় ভাসতে দেখে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খোঁজখবর নেয়া হচ্ছে।
ইত্তেফাক/সালেহ্
