খুলনায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রী নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:১২
খুলনায় বজ্রপাতে রাবেয়া খাতুন (১৩) ও রহিমা আক্তার (১৩) নামে দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী গ্রামে এ ঘটনা ঘটে।  রাবেয়া খাতুন পাথরখালী গ্রামের দিদারুল গাজী ও রহিমা আক্তার একই গ্রামের আতিয়ার রহমান গাজীর মেয়ে ওই বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার  নবম শ্রেণির ছাত্রী। 
 
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে রাবেয়া খাতুন ও রহিমা আক্তার মাদ্রাসা ছুটির পর বাড়িতে যায়। দুপুর ২টার দিকে তারা পার্শ্ববর্তী বড়বাড়ী গ্রামের এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা পাথরখালী গ্রামে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে রাবেয়া ও রহিমা ঘটনাস্থলেই নিহত হয়।
বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার বজ্রপাতে দুই ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/উজ্জল