পেশাজীবী নারীদের পুরস্কার দিল ডব্লিউআইএল

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:৩১
বিভিন্ন খাতে অসাধারণ অবদানের জন্য পেশাজীবী নারীদের পুরস্কার দিয়েছে ‘উইমেন ইন লিডারশিপ’(ডব্লিউআইএল)। এসিআই পিওর স্পাইসেসের সহযোগিতায় ‘ইন্স্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড ২০১৭’শীর্ষক এই পুরস্কারটি দেয়া হয়েছে।
 
আন্তর্জাতিক নারী দিবস ও পুরস্কার প্রদান উপলক্ষে উইমেন ইন লিডারশিপ (ডব্লিউআইএল) ঢাকার হোটেল লা মেরিডিয়ানে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। প্রথম পর্বে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সহযোগিতায় আয়োজন করা হয় ‘ঢাকা উইমেন লিডারশিপ সামিট ২০১৭’শীর্ষক সম্মেলন। 
 
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। এতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) পরিচালক ও ডব্লিউআইএল প্রেসিডেন্ট নাদিয়া আন্দালীব প্রীমা তার বক্তব্যে পুরস্কার বিজয়ী নারীদের অভিনন্দন জনান। অনুষ্ঠানে একটি বিশেষ বক্তৃতা দেন হোটেল লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক (জিএম) অশ্বিনী নায়ার। 
 
এ বছর পুরস্কারের জন্য ১২টি ক্যাটাগরি আবেদনপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ৫৮টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫০টিরও বেশি এবং আইপিডিসি লিডারস অব টুমরো ক্যাটাগরি বা শ্রেণিতে ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০টির বেশি আবেদন জমা পড়ে। মোট ২০ জন জুরির সমন্বয়ে গঠিত তিনটি জুরি প্যানেল প্রত্যেক ক্যাটাগরি জন্য প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী মনোনয়নগুলো মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করেন।
 
এসিআই পিওর স্পাইসেসের সহযোগিতায় ‘ইন্স্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড ২০১৭’ শীর্ষক এই পুরস্কারটি দেয়া হয়েছে। আর পার্টনার বা অংশীদার হিসেবে থাকছে এসিআই পিওর স্পাইসেস। সহায়তায় আরো রয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড ও দ্য ডেইলি স্টার। এতে লাইফস্টাইল পার্টনার হয়েছে অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড। হসপিটালিটি পার্টনার হয়েছে হোটেল লা মেরিডিয়ান। অংশীদার হয়েছে ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও (এমসিসিআই)। কালারস এফএম ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে। এ ছাড়া জিটিভি টিভি পার্টনার, মাস্টহেড জনসংযোগ ও ওয়েবেবল ডিজিটাল হয়েছে সোশ্যাল মিডিয়া পার্টনার।
 
ইত্তেফাক/উজ্জল